ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগীদের জন্য কিডস প্লে জোন চালু

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা শিশু রোগীদের জন্য কিডস প্লে জোন চালু করা হয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট সকালে এই কিডস প্লে জোনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ শাহিন হাসান জুয়েল।
তিনি জানান,  মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বহি‌ঃ বিভাগে দৈনিক প্রায় ৫০ এর অধিক শিশু রোগী তাদের অভিভাবকদের সাথে সেবা নিতে আসে। যেহেতু সেবা প্রদানকারীর সংকট চলছে, তাই অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেবা নেবার জন্য। এতে শিশুরা প্রায়শই অস্থির হয়ে যায়। অনেক সময় সেবা না নিয়েই চলে যায়। শিশু রোগীদের এই অপেক্ষার সময়কে আনন্দদায়ক করতে বহিঃ বিভাগে আজ থেকে কিডস প্লে জোন চালু করা হয়েছে। হাসপাতালের বহিঃ বিভাগে ২-৭ বছর বয়সী শিশুরা এখন এই কিডস জোন এ খেলাধুলা করে তাদের সময়কে সুন্দর করে কাটাতে পারবে এবং সেবা নিতে পারবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ব্যবস্থাপনায় এই প্লে জোন চালু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগীদের জন্য কিডস প্লে জোন চালু

আপডেট সময় ০৮:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা শিশু রোগীদের জন্য কিডস প্লে জোন চালু করা হয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট সকালে এই কিডস প্লে জোনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ শাহিন হাসান জুয়েল।
তিনি জানান,  মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বহি‌ঃ বিভাগে দৈনিক প্রায় ৫০ এর অধিক শিশু রোগী তাদের অভিভাবকদের সাথে সেবা নিতে আসে। যেহেতু সেবা প্রদানকারীর সংকট চলছে, তাই অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেবা নেবার জন্য। এতে শিশুরা প্রায়শই অস্থির হয়ে যায়। অনেক সময় সেবা না নিয়েই চলে যায়। শিশু রোগীদের এই অপেক্ষার সময়কে আনন্দদায়ক করতে বহিঃ বিভাগে আজ থেকে কিডস প্লে জোন চালু করা হয়েছে। হাসপাতালের বহিঃ বিভাগে ২-৭ বছর বয়সী শিশুরা এখন এই কিডস জোন এ খেলাধুলা করে তাদের সময়কে সুন্দর করে কাটাতে পারবে এবং সেবা নিতে পারবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ব্যবস্থাপনায় এই প্লে জোন চালু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আরো পড়ুন : মোংলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট; দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ