ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

সমুদ্রসীমায় ভিনদেশী জেলেদের অনুপ্রবেশরোধ ও মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ভিনদেশী (ভারত, মায়ানমার) জেলেদের মাছ শিকার বন্ধ করাসহ মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করেছেন কোস্ট গার্ড। আজ মঙ্গলবার থেকে সাগর ও সুন্দরবন উপকূল জুড়ে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩নভেম্বর পর্যন্ত।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা কমান্ডার মোঃ রাশেদুল করিম জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার এই সময়ে ভিনদেশী জেলেরা যাতে অনুপ্রবেশ করে এদেশের মাছ লুটে নিতে না পারে সেজন্য কোস্ট গার্ডের জাহাজগুলো দিয়ে সমুদ্রসীমায় টহল জোরদার করা হয়েছে। তারপরও কেউ যদি অনুপ্রবেশ ও মাছ ধরার অপচেষ্টা চালান তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিবেন কোস্ট গার্ড। যদিও মা ইলিশ সংরক্ষণ মৌসুম ছাড়াও বছরের বাকী পুরো সময় ধরেই ভিনদেশী জেলেদের আগ্রাসন রোধে কাজ করে আসছে কোস্ট গার্ড। যার ফলে বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে এদেশের সমুদ্রসীমা থেকে ভিনদেশীদের আটকসহ তাদের নিজ জলসীমায় ফেরত পাঠানো হয়।

এছাড়া মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু করেছেন উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ড। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। আর জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে কোস্ট গার্ডের পক্ষ থেকে।

আরো পড়ুন : মোংলায় নবায়নযোগ্য জ্বালানি শক্তি প্রচারে ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফোরাম গঠিত 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমুদ্রসীমায় ভিনদেশী জেলেদের অনুপ্রবেশরোধ ও মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান

আপডেট সময় ০৫:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪