ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

সুন্দরবন থেকে ৩০কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবনের ঘাগরামারী এলাকা থেকে ৩০কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগ। এ সময় চোরা শিকারীদের প্রতিহত করতে ফাঁকা গুলি চালায় বনববিভাগ। তবে কেউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বনের ঘাগরামারী এলাকায় অভিযান চালায় বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় ওই এলাকা থেকে ৮/১০জনের চোরা শিকারীকে ঘিরে ফেলেন তারা। পরে হরিণের মাংস ফেলে বনের গহীনে পালিয়ে যান চোরা শিকারী দল।
এদিকে ঘটনাস্থল থেকে চোরা শিকারীদের ফেলে যাওয়া ৩০কেজি মাংস জব্দ করে ফেরার সময় পিছন থেকে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালান ওই চোরা শিকারী দল। তখন ওই চোরা শিকারীদের প্রতিহত করতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েন বনবিভাগ। পরে চোরা শিকারীরা আবারো বনের অভ্যন্তরে পালিয়ে যান।
বন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ৮/১০জনের এ চোরা শিকারী দলের মধ্যে ৩ জনকে সনাক্ত করা গেছে। তারা হলেন-শহীদুল ইসলাম, রাকিব হাওলাদার ও শফিক হাওলাদার। তাদের বাড়ী বন সংলগ্ন ঢাংমারীর এলাকার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় এই চোরা হরিণ শিকারীদের বিরুদ্ধে বন আইনে খুলনা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সুন্দরবন থেকে ৩০কেজি হরিণের মাংস জব্দ

আপডেট সময় ১০:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫