ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প

ঠাকুরগাঁওয়ে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উৎপত্তিস্থল ও গভীরতা অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ এবং আবহাওয়া অফিসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে জেলার আটঘুরিয়া বাজার এলাকায়। ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্টভাবে নিরূপণ করা না গেলেও বিশেষজ্ঞরা এটিকে ‘অগভীর’ ভূমিকম্প বলে ধারণা করছেন।

ঠাকুরগাঁও জেলায় নিজস্ব আবহাওয়া অফিস না থাকায় পাশের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে ৩.৪ মাত্রার এই মৃদু কম্পনটি ঠাকুরগাঁওয়ের পূর্বাঞ্চলে অনুভূত হয়েছে। তবে মাত্রার তীব্রতা কম হওয়ায় সবাই এটি অনুভব করতে পারেননি।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প

আপডেট সময় ১১:৩৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬