শিরোনাম :
রানীশংকৈল বনগাঁও বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন ।
-
রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: - আপডেট সময় ০৮:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 10
বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনগাঁও বাজারে পূবালী ব্যাংক পিএলসি রানীশংকৈল উপ – শাখার উদ্যোগে মতবিনিময় সভা এবং বাংলা কিউআর (Bangla QR) বুথ উদ্বোধন করা হয়েছে।
৩০ আগস্ট রবিবার হরিপুর উপজেলার বনগাঁও বাজারে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও কৃষকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় এনে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, রানীশংকৈল উপ- শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বনগাঁও বাজার প্রদক্ষিন করেন । পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রানীশংকৈল পূবালী ব্যাংক ব্যবস্থাপক আবু তাহের হাবীব, বনগাঁও দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জহিরুল ইসলাম এবং মোতাহার হোসেন ও
স্থানীয় শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
ক্যাশলেসের মাধ্যমে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান পূবালী ব্যাংক কর্তৃপক্ষ এছাড়াও মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতেই ক্যাশলেস কিউআর লেনদেন ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তারা ।
জনপ্রিয় সংবাদ























