জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করেন সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. এনামুল হক বলেন, জিয়াউর রহমান আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করতে ও তাঁদের কল্যাণে কাজ করতে ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে দেশের নানা সংকটে বিএনপির নেতৃত্বে দলটি রাজপথে ভূমিকা রেখেছে বলেও তিনি দাবি করেন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। জেলার ১৮টি ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রবেল হোসেন,সিরাজগঞ্জ 























