ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

পণ্য আমদানী-রপ্তানী উর্ধ্বগতিতে মোংলা সমুদ্র বন্দর

বর্তমান সরকারের সু-দৃষ্টিতে চলমান বন্দর চ্যানেল ড্রেজিং, রেল যোগাযোগ আর পদ্মাসেতুর সুফল পাচ্ছে মোংলা সমুদ্র বন্দর।ফলে দীর্ঘদিন পর রুপপুর প্রকল্প, মেশিনারিজ পণ্য ও আমদানীকৃত পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে একই সাথে ৩টি গভীর ড্রাফটের জাহাজ সরাসরী এসে বন্দর জেটিতে ভিড়তে পেরেছে।বছর শুরুর এক মাসে আমদানী-রপ্তানীকৃত পণ্য নিয়ে প্রায় ৮০টি  পণ্য বোঝাই বিদেশী জাহাজ এ বন্দরে খালাস হয়েছে। আর বন্দর চ্যানেলে পণ্য খালাস করছে ১৭টি বাণিজ্যিক জাহাজ।
বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মাকরুজ্জামান জানান, জাহাজ আগমন, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি, কার্গো হ্যান্ডলিং সহ বিভিন্ন পন্য আমদানী-রপ্তানীর সব সূচকেই ঊর্ধ্বগতি অবস্থানে রয়েছে মোংলা সমুদ্র বন্দর। ফলে এ বন্দরের মাধ্যমে যেমন বৃদ্ধি পেয়েছে জাহাজের সংখ্য, তেমনই বৃদ্ধি পেয়েছে বন্দরের রাজস্ব আয়। একইসঙ্গে বন্দরকে ঘিরে বাস্তবায়ন হচ্ছে নানা প্রকল্পের কাজ। ফলে হাজার হাজার মানুষের সৃষ্টি হয়েছে বন্দর সহ শিল্পাঞ্চলের কর্মসংস্থান।
 চ্যানেল ড্রেজিং’র ফলে দীর্ঘদির পর এক সাথে ৩টি গভীর ড্রাফটের জাহাজ পন্য নিয়ে বিদেশ সরাসরী মোংলা বন্দর জেটিতে এসে ভিড়তে পেরেছে। আগে চ্যানেলে গভীরতা কম থাকায় জেটিতে গভীর ড্রাফটের জাহাজ ভিড়া কখনই সম্ভব হতো না। বানিজ্যিক জাহাজ বন্দরে প্রবেশ করলে কিছু পন্য বহি:নঙ্গরে খালাস করে ড্রাফ কমিয়ে তার পর হারবাড়িয়া বা জেটিতে আনতে হতো।
 এক সাথে সরাসরী যে ৩টি জাহাজ ভিড়েছে তার মধ্যে মেশিনারিজ পন্য নিয়ে পানামা পতাকাবাহী “ এমভি কে এস”, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পন্য নিয়ে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী “এমভি মাক্স” ভারতের পতাকাবাহী “এমভি জাইরা” জাহাজ বন্দরে পন্য খালাস করছে। আগামী দিন জাহাজ ৩টি বন্দর ত্যাগ করার কথা রয়েছে।
সব মিলিয়ে চলতি অর্থ বছরে এ বন্দর দিয়ে মোট ৬৫ লক্ষ মেট্রিক টন পন্য আমদানী-রপ্তানী হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পণ্য আমদানী-রপ্তানী উর্ধ্বগতিতে মোংলা সমুদ্র বন্দর

আপডেট সময় ১১:৫০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫