শিরোনাম :
সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরানোর শেষ সময় আজ ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে আবার পরীক্ষা রূপপুরে শুরু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, গ্রিডে কবে যুক্ত হবে টঙ্গীতে পুলিশি ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ পাবনায় বজ্রপাতে ছয় কিশোর-তরুণের মৃত্যু ইউরোপের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি। এবার শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠান। সব বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছরের চেয়ে কম।

আজ শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ শুরু হয়।

শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা গত কয়েক বছরে বেড়েছে। ২০২৪ সালে এমন প্রতিষ্ঠান ছিল ৬৫টি, গত বছর তা বেড়ে হয় ২০২টি। এবার সংখ্যাটি ২৯৩।

পাসের হারেও নিম্নগতি দেখা গেছে। ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

পূর্বঘোষণা অনুযায়ী ফল প্রকাশের কথা ছিল ২৯ অক্টোবর। পরে তারিখ বদলে শনিবার নির্ধারণ করা হয়। এ বছরের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখের বেশি। তবে বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

ফল জানার উপায়

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগেই জানিয়েছে, বোর্ডের প্রকাশিত ফল প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) দিয়ে ফল ডাউনলোড করতে হবে।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। চাইলে নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে। এ ছাড়া যেকোনো মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য লিখতে হবে, HSC Dha 123456 2026। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা পত্রিকা অফিসে ফল পাওয়া যাবে না।

পুনর্নিরীক্ষণের আবেদন

উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন করা যাবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনের প্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরানোর শেষ সময় আজ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

আপডেট সময় ১২:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬