ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী মৎস্য দূর্বত্তচক্রের দু’সদস্য আটক 

মাসুদ রানা, মোংলা :
সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার শুটকী তৈরি ও পাচারকারী চক্রের দু’ সদস্য সহ ২২ বস্তা চিংড়ি শুটকী আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার বিকালে পশুর নদী সংলগ্ন চিলাবাজর এলাকায় অভিযান চালিয়ে এ চক্রকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আটককৃত দু’জনকে আদালতের মাধ্যমে করাগারে প্রেরন করা হয়েছে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএ) এ তথ্য নিশ্চিত করেছেন।
 তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল  ৩ টায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা বাজারের বেলায়েত সরদারের গুদাম থেকে ২২ বস্তা অবৈধ চিংড়ি শুটকি জব্দ করে বনরক্ষীরা। এ সময় খুলনার মহেশ্বরপুর গ্রামের রবিউল গাজীর পূত্র কামরুল গাজী (২৯) ও কয়রা উপজেলার মমিন শাহার পূত্র  ইকবাল হোসেন (২৪)কে আটক করা হয়।
মৎস্য প্রজনন ও নিষিদ্ধ মৌসুমে  সুন্দরবনের অভ্যন্তরে অনুপ্রবেশ করে অভয়ারন্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ আহরণসহ খুটি বাসা, মাচা তৈরি  করে শুকটি তৈরী করে আসছিল একটি চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে গত দু’ দিন নিবিড় পর্যবেক্ষণে রেখে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনকর্মীরা এই অভিযান পরিচালনা করে।
আটক দু’ ব্যক্তির বরাত দিয়ে রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, এ চক্রটির মূল হোতা  মোংলা চিলা গ্রামের বেলায়েত সরদার, মোংলা বাজারের মৎস্য ব্যবসায় সুমন, দাকোপ উপজেলার  ঢাংমারী গ্রামের আবেদ, সোহেল  ও মিজানের বিষয় নিশ্চিত হয়েছে বনবিভাগ। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। তাদের ধরতে ও আইনের আওতায় আনতে তদন্ত সহ বনরক্ষীরা তৎপর রয়েছে।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী মৎস্য দূর্বত্তচক্রের দু’সদস্য আটক 

আপডেট সময় ০২:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
মাসুদ রানা, মোংলা :
সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার শুটকী তৈরি ও পাচারকারী চক্রের দু’ সদস্য সহ ২২ বস্তা চিংড়ি শুটকী আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার বিকালে পশুর নদী সংলগ্ন চিলাবাজর এলাকায় অভিযান চালিয়ে এ চক্রকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আটককৃত দু’জনকে আদালতের মাধ্যমে করাগারে প্রেরন করা হয়েছে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএ) এ তথ্য নিশ্চিত করেছেন।
 তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল  ৩ টায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা বাজারের বেলায়েত সরদারের গুদাম থেকে ২২ বস্তা অবৈধ চিংড়ি শুটকি জব্দ করে বনরক্ষীরা। এ সময় খুলনার মহেশ্বরপুর গ্রামের রবিউল গাজীর পূত্র কামরুল গাজী (২৯) ও কয়রা উপজেলার মমিন শাহার পূত্র  ইকবাল হোসেন (২৪)কে আটক করা হয়।
মৎস্য প্রজনন ও নিষিদ্ধ মৌসুমে  সুন্দরবনের অভ্যন্তরে অনুপ্রবেশ করে অভয়ারন্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ আহরণসহ খুটি বাসা, মাচা তৈরি  করে শুকটি তৈরী করে আসছিল একটি চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে গত দু’ দিন নিবিড় পর্যবেক্ষণে রেখে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনকর্মীরা এই অভিযান পরিচালনা করে।
আটক দু’ ব্যক্তির বরাত দিয়ে রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, এ চক্রটির মূল হোতা  মোংলা চিলা গ্রামের বেলায়েত সরদার, মোংলা বাজারের মৎস্য ব্যবসায় সুমন, দাকোপ উপজেলার  ঢাংমারী গ্রামের আবেদ, সোহেল  ও মিজানের বিষয় নিশ্চিত হয়েছে বনবিভাগ। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। তাদের ধরতে ও আইনের আওতায় আনতে তদন্ত সহ বনরক্ষীরা তৎপর রয়েছে।
আরো পড়ুন : রিমাল পরবর্তী নিষেধজ্ঞা শেষে খুলছে সুন্দরবন