ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

কয়রায় যৌথ অভিযানে ধারালো অস্ত্রসহ নাশকতারীকে আটক করেছে কোস্টগার্ড

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার চোরামুখা খালের পাড় এলাকা থেকে ধারালো অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন ও নৌবাহিনীর কন্টিনজেন্ট। 
আটক সন্ত্রাসীর নাম রিশিকেশ মন্ডল (২৪)। তিনি কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নিতাই চন্দর ছেলে। গত ১৬ সেপ্টেম্বর সোমবার রাত ৭ টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনী কন্টিনজেন্টের যৌথ অভিযানে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ৭টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌ বাহিনী কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন চোরামুখা খালের পাড় সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে নাশকতাকারী রিশিকেশ মন্ডল (২৪) কে তল্লাশি করে ১টি ধারালো অস্ত্র (চায়নিজ কুড়াল) সহ ১টি লোহার চেইন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী, একটি পুকুর পাড়ে মাটিতে পুতে রাখা ২ টি নকল রাইফেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উক্ত অস্ত্র সমূহ ব্যবহার করে আটককৃত ব্যক্তি জোড়শিং, কয়রা এলাকায় চিংড়ি ঘের দখল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতো বলে জানা যায়। জব্দকৃত ধারালো অস্ত্র, নকল রাইফেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্থান্তর করা হয়।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কয়রায় যৌথ অভিযানে ধারালো অস্ত্রসহ নাশকতারীকে আটক করেছে কোস্টগার্ড

আপডেট সময় ০৮:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার চোরামুখা খালের পাড় এলাকা থেকে ধারালো অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন ও নৌবাহিনীর কন্টিনজেন্ট। 
আটক সন্ত্রাসীর নাম রিশিকেশ মন্ডল (২৪)। তিনি কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নিতাই চন্দর ছেলে। গত ১৬ সেপ্টেম্বর সোমবার রাত ৭ টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনী কন্টিনজেন্টের যৌথ অভিযানে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ৭টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌ বাহিনী কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন চোরামুখা খালের পাড় সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে নাশকতাকারী রিশিকেশ মন্ডল (২৪) কে তল্লাশি করে ১টি ধারালো অস্ত্র (চায়নিজ কুড়াল) সহ ১টি লোহার চেইন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী, একটি পুকুর পাড়ে মাটিতে পুতে রাখা ২ টি নকল রাইফেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উক্ত অস্ত্র সমূহ ব্যবহার করে আটককৃত ব্যক্তি জোড়শিং, কয়রা এলাকায় চিংড়ি ঘের দখল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতো বলে জানা যায়। জব্দকৃত ধারালো অস্ত্র, নকল রাইফেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্থান্তর করা হয়।
আরো পড়ুন : মোংলায় রাস্তা আটকে মাছের ব্যবসা !