ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনেক পরীক্ষক খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে মূল্যায়ন করেন : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের ডাকছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান বিদেশি ঋণ জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না : জামায়াতের আমির নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করল বাংলাদেশ অশুভ শক্তি ইসরায়েল মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ জ্বালানির ভর্তুকির বাইরেও লাগবে ৩৬ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়ানোর হুঁমকি ইরানের রায়ে সন্তুষ্ট নয় আবু সাঈদের বাবা

বর্ষায় অবিরাম বৃষ্টিপাতে নেপালে বন্যা ও ভূমিধস, নিহত শতাধিক

নেপালে বর্ষার অবিরাম বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া বন্যায় রাজধানী কাঠমান্ডুর আশপাশের নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। বন্যা ও ভূমিধসের ঘটনায় পুরো নেপালজুড়ে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত কমপক্ষে ১০১ জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।

দক্ষিণ এশিয়ায় হিমালয় পাহাড়ের কোল ঘেঁষে থাকা নেপালে জুন থেকে সেপ্টেম্বর মাসে বর্ষার সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধস দেশটিতে প্রায় সাধারণ ঘটনা। তবে সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের মাত্রা ও তীব্রতা আগের চাইতে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে।

গত শুক্রবার পর্যন্ত নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের নদীগুলোতে দেখা দেয় আকস্মিক বন্যা। নদীর কূল ছাপিয়ে বন্যার পানির তোড়ে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির বিভিন্ন মহাসড়ক।

বন্যায় প্রাণহানির কথা জানাতে গিয়ে নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি বলেন, ‘মৃতের সংখ্যা ১০১ জনে পৌঁছেছে এবং আরও ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে আর এ কারণেই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’

গতকাল শনিবার সকাল নাগাদ আগের ২৪ ঘণ্টায় কাঠমান্ডু উপত্যকার আশপাশে ২৪০ মিলিমিটার (৯ দশমিক ৪ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো। ১৯৭০ সালের পর থেকে এতো বৃষ্টিপাত এখানে আর হয়নি।

আরো পড়ুন :যুক্তরাষ্ট্রের  হারিকেন ‘হেলেনের’ আঘাতে নিহত ৪৩

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অনেক পরীক্ষক খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে মূল্যায়ন করেন : শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বর্ষায় অবিরাম বৃষ্টিপাতে নেপালে বন্যা ও ভূমিধস, নিহত শতাধিক

আপডেট সময় ১০:৩১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪