ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযান শুরু

ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে তাদের ডিফেন্স ফোর্স আইডিএফ। যেসব জায়গায় হামলা হচ্ছে সেগুলো ইসরায়েলি কমিউনিটির জন্য হুমকি বলে উল্লেখ করেছে তারা।

হামলার আগে ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতে শহরের তিনটি এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়।

এর আগে হেজবুল্লাহর ডেপুটি কমান্ডার নাইম কাসেম বলেছেন ইসরায়েলের স্থল অভিযানের জন্য তারা প্রস্তুত এবং এই যুদ্ধ ‘দীর্ঘমেয়াদী হতে পারে’। হেজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর তিনিই প্রথম কোনো মন্তব্য করলেন।

লেবাননের কর্মকর্তাদের মতে গত দুই সপ্তাহে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে সেখানে এবং ঘরবাড়ি ছাড়া হতে পারে দশ লাখেরও বেশি মানুষ।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট সীমান্তের কাছে সৈন্যদের উদ্দেশে বলেছেন ইসরায়েল ‘আকাশ, সাগর ও ভূমি’ থেকে আক্রমণের জন্য প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি উভয়েই যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছেন- যদিও তারা বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকা উচিত।

একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন লেবাননের সবচেয়ে বড় শরণার্থী শিবির আইন আল-হিলওয়েতে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল।

এএফপি ও রয়টার্স- উভয় বার্তা সংস্থাই সেখানকার কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ’র সামরিক শাখা ছিল ওই হামলার টার্গেট।

এক বছর লেবানন ও ইসরায়েল সীমান্তে সহিংসতা শুরুর পর এই শরণার্থী শিবিরে হামলার ঘটনা এটাই প্রথম বলে মনে করা হয়।

আরো পড়ুন : লেবাননে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল,একদিনে ৯৫ জনকে হত্যা

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযান শুরু

আপডেট সময় ০১:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪