ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনেক পরীক্ষক খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে মূল্যায়ন করেন : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের ডাকছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান বিদেশি ঋণ জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না : জামায়াতের আমির নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করল বাংলাদেশ অশুভ শক্তি ইসরায়েল মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ জ্বালানির ভর্তুকির বাইরেও লাগবে ৩৬ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস যুদ্ধবিরতি থেকে সরে দাঁড়ানোর হুঁমকি ইরানের রায়ে সন্তুষ্ট নয় আবু সাঈদের বাবা

বাংলাদেশের জন্য ভারত সিরিজ সহজ হবে না: গাঙ্গুলী

১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। আসন্ন সিরিজটি বাংলাদেশের জন্য সহজ হবে না বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার মতে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। কারন পাকিস্তান ও ভারত দলের মধ্যে পার্থক্য আছে।

সদ্য পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত ঐতিহাসিক সিরিজ জয়ের নজির গড়ে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ। কিন্তু ভারত সিরিজ বাংলাদেশের জন্য কঠিন হবে বলে জানান গাঙ্গুলী।

শনিবার সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্থানীয় গণমাধ্যমে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে গাঙ্গুলী বলেন, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই সহজ হবে না। বাংলাদেশকে সম্পূর্ণ সমীহ করেই বলছি, বর্তমানে পাকিস্তান আর ভারত এক রকম দল নয়। দু’দলের মধ্যে পার্থক্য আছে। ভারতকে শুধু নিজেদের দেশেই নয়, বিদেশেও খেলা কঠিন।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কিন্তু ভারতের বর্তমান দলটি অনেক বেশি শক্তিশালী। তারপরও বাংলাদেশের বিপক্ষে সেরা প্রস্তুতি নিতে হবে ভারতকে।’

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের উইকেট নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। সাধারনত ঘরের মাঠের সিরিজে স্পিন সহায়ক উইকেটেই তৈরি করে ভারত।

গাঙ্গুলী জানান, ‘চেন্নাইয়ের পিচ কেমন হবে জানি না। তবে ওখানকার পিচে সাধারণত বল ভালই টার্ন করে। বোলাররা দারুন পারফরমেন্স করে। সর্বশেষ সিরিজগুলোতে স্পিনের বিপক্ষে ভালোই খেলেছে ভারতের ব্যাটাররা। আশা করি ভারতের জন্য অসুবিধা হবে না।’

এখন পর্যন্ত ভারতের মাটিতে ৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে তারা। ২০১৭ সালে একমাত্র টেস্টে হায়দারাবাদে ২০৮ রানে, ২০১৯ সালে দুই টেস্টের মধ্যে ইন্দোরের ম্যাচে ইনিংস ও ১৩০ রানে এবং কোলকাতা ইডেন গার্ডেন্সে গোলাপি বলে ইনিংস ও ৪৬ রানে হারের লজ্জা পায় টাইগাররা।

আরো পড়ুন : টানা তৃতীয় জয়ে সিরিজ বাংলাদেশের

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অনেক পরীক্ষক খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে মূল্যায়ন করেন : শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাংলাদেশের জন্য ভারত সিরিজ সহজ হবে না: গাঙ্গুলী

আপডেট সময় ১১:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪