শিরোনাম :
গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করল বাংলাদেশ

চলতি মাসে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের বোর্ডের অধীনে এটাই হতে যাচ্ছে প্রথম সিরিজ। সেই সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শনিবার (১১ এপ্রিল) মিরপুরে স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বোর্ড। জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের এটাই প্রথম দল ঘোষণা।

পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজ থেকে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি নতুন নির্বাচক প্যানেল। সেই সিরিজের ১৫ জনকেই রাখা হয়েছে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে।

দল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয় লাস্ট সিরিজে বাংলাদেশ ভালো খেলেছে। কিছু প্লেয়ার সুযোগ পায়নি। আমরা কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতী নয়। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করছি। কাউকে না খেলিয়ে বাদ দেওয়ার পক্ষে নই। কাউকে বাদ দিতে হলে আমাকে ক্লিয়ার হতে হবে, কেন বাদ দিচ্ছি। সেজন্য কাউকে বাদ দেইনি। একই দল রাখা হয়েছে।

আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ২০ এপ্রিল একই মাঠে একই সময়ে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। ২৩ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এ ম্যাচটিও শুরু হবে সকাল ১১টায়।

একই মাঠে ২৭ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। নতুন সূচি অনুযায়ী, এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। একদিন বিরতি দিয়ে ২৯ এপ্রিল চট্টগ্রামেই মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে মিরপুর শেরেবাংলায়।

বাংলাদেশের প্রধম দুই ওয়ানডের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করল বাংলাদেশ

আপডেট সময় ০২:১১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬