গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ইসি সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়।
গণভোটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়–সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে নানা কারণে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ ভোট।
বৈধ ৭ কোটি ২৭ লাখ ২ হাজার ৩৮৬ জনের মধ্যে ‘হ্যাঁ’ দিয়েছেন 8 কোটি ৮২ লাখ ৬৬০ জন। আর ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ‘না’ দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 




















