রায়গঞ্জ হাটপাংগাসী ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির চাল বিতারণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাংগাসী  ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাটপাংগাসী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের ২৯৯৫  জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র  বর্মন ।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মাহমুদুর রহমান  ইউনিয়ন পরিষদের সচিব মো. রেজাউল করিম , প্যানেল চেয়ারম্যান মো.শামসুল আলম খোকন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম মাষ্টার  ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের ভিজিএফ কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। বিশেষ করে উৎসবকে সামনে রেখে এসব সহায়তা দরিদ্র মানুষের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনে।
চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের দেওয়া খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে। এতে অন্তত কয়েকদিনের খাদ্যসংস্থান নিশ্চিত হওয়ায় তারা স্বস্তি পাচ্ছেন বলে জানান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

উন্নয়ন প্রকল্পে লাভের হিসাবে কারসাজি

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রায়গঞ্জ হাটপাংগাসী ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির চাল বিতারণ

আপডেট সময় ০৯:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬