শিরোনাম :
ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’ ‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি

ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের কথা ঘোষণা করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্রাটের সঙ্গে আগামী ৫ জুলাই, রোববার দাম্পত্য জীবনে আবদ্ধ হতে যাচ্ছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা।

বৃহস্পতিবার মুম্বাইয়ে নিজের নতুন ছবি ‘প্রীতম অ্যান্ড পেড্রো’–এর বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই সুখবর নিশ্চিত করেন আমির। তিনি জানান, মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া পরিবেশে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

‘এটি আমাদের জন্য বিশেষ দিন’

বিয়ের ঘোষণা দেওয়ার সময় আমিরের পাশে ছিলেন তাঁর বড় ছেলে জুনায়েদ খান। বাবার এই নতুন যাত্রায় জুনায়েদকে হাসিমুখে দেখা গেছে। আমির খান বলেন, ‘এটি আমাদের দুজনের জন্য খুবই বিশেষ একটি দিন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ছোট পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছে। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে জুন মাসে এক সাক্ষাৎকারে বাবার নতুন সম্পর্ক নিয়ে জুনায়েদ ইতিবাচক মন্তব্য করেছিলেন। গৌরীকে ‘আন্তরিক ও মিষ্টি মানুষ’ হিসেবে অভিহিত করে তিনি বলেছিলেন, বাবার এই সিদ্ধান্তে তিনি সত্যিই খুশি।

২৫ বছরের পরিচয় ও ভালোবাসার পূর্ণতা

আমির ও গৌরীর পরিচয় আজকের নয়, বরং প্রায় ২৫ বছরের পুরোনো। ২০২৫ সালের মার্চে আমির তাঁর ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন। দীর্ঘ সময়ের ব্যবধানে পুনরায় তাদের দেখা হয় এবং সেই পুরোনো বন্ধুত্বই পরে ভালোবাসায় রূপ নেয়।

গৌরীকে নিজের জীবনের ‘পূর্ণতা’ হিসেবে বর্ণনা করে আমির বলেন, ‘আমি এমন একজনকে খুঁজছিলাম যার সঙ্গে শান্তিতে থাকতে পারব। গৌরীর মধ্যে আমি সেই শান্তি খুঁজে পেয়েছি। আমি সত্যিই সৌভাগ্যবান।’

কে এই গৌরী স্প্র্যাট?

বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী স্প্র্যাট পেশায় একজন উদ্যোক্তা। লাইফস্টাইল শিল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন গৌরী বর্তমানে আমির খান প্রোডাকশনের সঙ্গেও যুক্ত রয়েছেন। তাঁর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত একজন কমিউনিস্ট চিন্তাবিদ, যিনি ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন। আগের ঘরের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে গৌরীর। মজার বিষয় হলো, আমির খানের অনেক কাজের ভক্ত হলেও গৌরী তাঁর মাত্র দুটি ছবি—‘লগান’ ও ‘দিল চাহতা হ্যায়’— দেখেছেন বলে বিভিন্ন সময় জানিয়েছেন।

তৃতীয় অধ্যায়

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। ১৬ বছরের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান—জুনায়েদ ও ইরা। এরপর ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও আজাদ রাও খান নামে তাঁদের এক সন্তান রয়েছে। তবে বিচ্ছেদের পরও রীনা দত্ত ও কিরণ রাও—উভয়ের সঙ্গেই আমির অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি

০১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ছেলেকে পাশে রেখে আমিরের ঘোষণা, ‘রোববার বিয়ে করছি’

আপডেট সময় ০৩:২৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬