শিরোনাম :
মন্দা ও মূল্যস্ফীতির সময় নীতি প্রবর্তনে নোবেল জিতলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড সন্ত্রাসবিরোধী মামলায় দুই সেনা কর্মকর্তা (অব:) গ্রেপ্তার ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়েই অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী আবুধাবি টেস্টে ৪৪৩ রানে এগিয়ে বাংলাদেশ, সেঞ্চুরির অপেক্ষায় লিটন রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, ১৩০ জনের মাঝে ২৩ লাখ ৫৩ হাজার টাকা বিতরণ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিষবাষ্প আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন চুয়েটে তালা ভেঙে দপ্তরে নতুন উপাচার্য রুশ ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পকে ঘিরে ওয়াশিংটনে বিতর্ক জ্যাম কমাতে রাস্তায় নামলেন ঢাকার বাস মালিকরা

নির্মাতা হওয়াই প্রধান লক্ষ্য, অভিনেতা পরিচয় বাড়তি পাওয়া: শিমুল শর্মা

নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই মিডিয়ায় পথচলা শুরু করেছিলেন শিমুল শর্মা। ঘটনাচক্রে হয়ে গেলেন অভিনেতা। দর্শকের ভালোবাসাও পেয়েছেন অসংখ্য। তবু নির্মাতা পরিচয়টাই তিনি আগে প্রতিষ্ঠিত করতে চান।

সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত হাস্যরসাত্মক নাটক ‘চেক আউট’। নতুন এই নাটক, অভিনয়, নির্মাণ ও আগামীদিনের ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি।

হালের কনটেন্ট ক্রিয়েটরদের গল্প

‘চেক আউট’-এর গল্প হালের কনটেন্ট ক্রিয়েটরদের কাণ্ডকারখানা ঘিরে। ফলে গল্পটি সমকালীন, আর চরিত্রগুলোও দর্শকের কাছে অনেকটা চেনা। অন্য নাটক থেকে এটি কীভাবে আলাদা, জানতে চাইলে শিমুল বলেন, তাঁর ধারণা, হাস্যরসের ভেতর দিয়ে সমাজের বাস্তবতা তুলে আনাই এই নাটককে আলাদা করেছে।

লামিমা লামের সঙ্গে আবার জুটি

‘শর্টকাট’ নাটকের পর ‘চেক আউট’-এও লামিমা লামের সঙ্গে জুটি বেঁধেছেন শিমুল। শিমুলের কথায়, পর্দার জুটি গড়ে ওঠে দর্শকের চাওয়া থেকে। একেক ধরনের গল্পে দর্শক একেক জুটিকে দেখতে চান। লামিমার সঙ্গে বেশ কিছু হাসির নাটকে অভিনয় করে তাঁরা দর্শকের মনোযোগ কাড়তে পেরেছেন। ‘শর্টকাট’-এ জুটি বেঁধে দর্শকপ্রত্যাশাও পূরণ করেছেন। ‘চেক আউট’ যেহেতু হাসির গল্পের নাটক, তাই নির্মাতা মাজিদুল ইসলাম স্বাধীন তাঁর বিপরীতে লামিমা লামকে বেছে নিয়েছেন।

চেনা ছকের বাইরে যাওয়ার চেষ্টা

শিমুলকে বেশির ভাগ সময় হাসির নাটকেই দেখা যায়। এ প্রসঙ্গে তিনি জানান, সব ধরনের গল্পে কাজ করতেই তিনি চান, কিন্তু সেই সুযোগ খুব একটা পাননি। দর্শকপ্রত্যাশা পূরণের একটা দায়ও সব সময় ছিল। দর্শকের ভালো লাগার কথা মাথায় রেখেই তিনি স্যাটায়ার কমেডি নাটকে অভিনয় করেছেন। এর পরও একটু একটু করে চেনা ছকের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছেন।

অন্য ধরনের গল্পে কাজের ইচ্ছে আছে কি না, জানতে চাইলে শিমুল বলেন, অভিনেতা হিসেবে না হলেও নির্মাতা হিসেবে একটি নিখাদ ভালোবাসার গল্প পর্দায় তুলে ধরতে তিনি খুব করে চান। সামনে ভালো কাজ করার ইচ্ছেও আছে তাঁর।

গল্পভাবনায় চারপাশের ঘটনা

অভিনয় ও নির্মাণের পাশাপাশি বেশ কিছু নাটকের গল্পভাবনাও ছিল শিমুলের। এ নিয়ে তিনি বলেন, এত দিন স্যাটায়ার কমেডি নিয়েই কাজ করেছেন, তাই আশপাশে যা ঘটছে, তা গল্পে তুলে আনার চেষ্টা করেছেন। শোনাতে হাস্যকর হলেও তাঁর মতে, চারদিকে নানা রকম রঙ্গ-তামাশা চলছে। মনে হয়, লোকজন বোধবুদ্ধি শিকেয় তুলে মন যা চাইছে, তা-ই করছে। বাস্তব জীবনই এখন হাস্যকর ঘটনায় ভরা। তাই চারপাশের এসব অদ্ভুত ঘটনা পুঁজি করেই তিনি গল্প লিখেছেন।

অভিনেতা, না নির্মাতা?

দুই পরিচয়ের মধ্যে কোনটিকে প্রাধান্য দেন, এই প্রশ্নের উত্তরে শিমুল জানান, নির্মাতা হওয়ার লক্ষ্যেই তাঁর মিডিয়ায় যাত্রা। তাঁর গুরু পরিচালক কাজল আরেফিন অমির কারণে ঘটনাচক্রে তিনি অভিনেতা বনে গেছেন। অভিনেতা হিসেবে অসংখ্য মানুষের ভালোবাসা পাওয়ার কথা তিনি স্বীকার করেন। তবু তাঁর প্রথম ও প্রধান চাওয়া নির্মাতা পরিচয়কে প্রতিষ্ঠিত করা। এর বাইরে অভিনয় করে মানুষকে আনন্দ দিতে পারলে সেটি হবে তাঁর বাড়তি পাওয়া।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নির্মাতা হওয়াই প্রধান লক্ষ্য, অভিনেতা পরিচয় বাড়তি পাওয়া: শিমুল শর্মা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জ্যাম কমাতে রাস্তায় নামলেন ঢাকার বাস মালিকরা

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নির্মাতা হওয়াই প্রধান লক্ষ্য, অভিনেতা পরিচয় বাড়তি পাওয়া: শিমুল শর্মা

আপডেট সময় ০৪:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬