শিরোনাম :
উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ব্যাটিং ব্যর্থতায় ফাইনালের স্বপ্ন শেষ, দায় স্বীকার করলেন হৃদয় ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঢাকার যানজট কমাতে পুরোনো বাস সরানোসহ সরকারের চার উদ্যোগ সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে তারেক রহমানের আপোষ নেই

আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত ও অপপ্রচারে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পরাজিত শক্তি ও ওই দলের আচরণ এবং কথাবার্তায় মিল রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

‘গুপ্ত দল’ নিয়ে অভিযোগ

রিজভী বলেন, আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল, আর এখন তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি ‘গুপ্ত দল’। তাঁর ভাষ্য, দুই পক্ষের মধ্যে এক ধরনের সম্পর্কের প্রমাণ আছে। তিনি আরও দাবি করেন, ওই দল নিজেরাই বলেছিল আওয়ামী লীগকে মাফ করে দেবে। তবে দলটির নাম তিনি উল্লেখ করেননি, আর প্রমাণ কী, সে বিষয়েও বিস্তারিত বলেননি।

অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে প্রচার করা হতো বিএনপি একটি জঙ্গি রাজনৈতিক দল এবং দলটি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকবেন না। রিজভীর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেখিয়েছে, সরকার সতর্ক থাকলে কোনো চক্রান্তকারী তাদের নীলনকশা বাস্তবায়ন করতে পারে না।

পূজার নিরাপত্তা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের নেতাকর্মীরা দিনরাত কাজ করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, গত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও পূজার সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেছেন বলে তিনি জানান।

ডেঙ্গু মোকাবিলার উদ্যোগ

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এতে ডেঙ্গু প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তির করণীয় সম্পর্কে নির্দেশনা আছে, যা অনেকটা প্রেসক্রিপশনের মতো কাজ করবে।

তিনি জানান, ডেঙ্গু আক্রান্তরা যাতে বিনামূল্যে চিকিৎসা পান, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চলছে।

অর্থনৈতিক প্রসঙ্গ

সরকারের অর্থনৈতিক উদ্যোগের কথা তুলে রিজভী বলেন, সরকার যেসব প্রতিশ্রুতি দেয়, তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের মাধ্যমে চলতি বছরেই দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমবে। কোন অর্থনীতিবিদের কথা তিনি বলছেন, তা জানা যায়নি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে তারেক রহমানের আপোষ নেই

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

আপডেট সময় ০৪:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬