ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিমানমন্ত্রী এ কথা জানান।

অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে জানতে চান, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না, থাকলে তা কী এবং না থাকলে তার কারণ কী?

জবাবে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ঢাকায় অবস্থিত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।

বিমানমন্ত্রী আরও উল্লেখ করেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার বর্তমানে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে। তবে ভবিষ্যতে আলাপ-আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি : বিমানমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬