সিরাজগঞ্জে জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা 

সিরাজগঞ্জে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে এ মামলা হয়।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি গ্রহণ করে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে যুক্ত। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, যা তার ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করা হয়।
বাদীপক্ষের আইনজীবীরা বলেন, এ ধরনের মন্তব্যে সিরাজগঞ্জসহ সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এ মামলায় আসামির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরাও নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একজন রাজনীতিকের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তারা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

উন্নয়ন প্রকল্পে লাভের হিসাবে কারসাজি

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা 

আপডেট সময় ০৬:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬