ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের আগের দিন সাধারণ ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনটিও সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, জাতীয় নির্বাচনের জন্য ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে শিল্পাঞ্চল এলাকার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটির আওতায় থাকবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভোটের আগের দিন সাধারণ ছুটি

আপডেট সময় ০৬:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬