ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদকে প্রাণবন্ত করতে চাই : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আপনারা আজ থেকে বিএনপির নন, বরং আজ থেকে সকল দলমত নির্বিশেষে সকল মানুষের। দেশ ও জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সরকারি দলের প্রধানের বক্তব্যে সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তি তর্কের মাধ্যমে আমরা এ সংসদকে প্রাণবন্ত করতে চাই। আপনাদের ভূমিকা এ ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। আপনাদের ধন্যবাদ ও দোয়া সাফল্য কামনা করছি।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সংসদকে প্রাণবন্ত করতে চাই : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬