ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনে কার্যক্রম চলাকালে সাউন্ড সিস্টেমের বিভ্রাট দেখা দেয়। যার ফলে সংসদের অধিবেশন ৪০ মিনিট মুলতবি করা হয়।
আজ রোববার (৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপত্বিতে বেলা সাড়ে ৩টায় দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বিকেল ৫টা ৫৬ মিনিটে মাইকে সাউন্ড বিভ্রাট দেখা দিলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
এসময় স্পিকার বলেন, আবারও স্পিকারের মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের জন্য মুলতবি।
এর আগে গত ১২ মার্চ সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেমের বিভ্রাট হয়। ওই দিন সংসদ অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক 



















