উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র নতুন কমিটি গঠন

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় ১৫ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন  কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা। পরে তিনি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
দৈনিক ভোরের পাতা ও দৈনিক বাংলার মানুষ এর উপজেলা প্রতিনিধি এ এস খোকনকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ ও দৈনিক নতুন সময় এর প্রতিনিধি এফ কে আশিককে সাধারণ সম্পাদক এবং দৈনিক আলোকিত সকাল, সাপ্তাহিক চলমান বার্তা ও রংপুর নিউজ এর উপজেলা প্রতিনিধি নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি ফজলে রাব্বি এন্টনি, ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মিফতাহুল ইসলাম মিলন এবং অনলাইন গণমাধ্যম জনতার আস্থা’র প্রধান উপদেষ্টা মাহফুজুল ইসলাম কিরণ।
নতুন কমিটিতে সিনিয়র সহঃ সভাপতি হয়েছেন খালেদ হাসান (দৈনিক ঘোষণা)। সহসভাপতি হিসেবে রয়েছেন রইচ উদ্দিন বাদশা (দৈনিক পরিবেশ), আব্দুল জলিল মাস্টার (কুড়িগ্রাম প্রতিদিন) ও কফিল উদ্দিন (দৈনিক সময় সংগ্রাম ও প্রত্যাশার আলো)। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাহিদ হাসানকে (দৈনিক দবানল ও দৈনিক তিস্তা)।
দপ্তর সম্পাদক মোর্শেদুর রহমান আনিস (মর্নিং পোস্ট)। কার্যনির্বাহী সদস্যরা হলেন জাহিদুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), আবু সুফিয়ান পারভেজ (দ্যা পিপল), রফিকুল ইসলাম স্বপন (নয়া খবর), জান্নাতুল (জনতার আস্থা), আবু মুসা (কুড়িগ্রাম সংবাদ) ও এনামুল হক (রোজ টিভি)।
নবনির্বাচিত সভাপতি এ এস খোকন ও সাধারণ সম্পাদক এফ কে আশিক সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখতে কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য জোরদারেও উদ্যোগ নেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার ও অতিথিরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য এবং কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র নতুন কমিটি গঠন

আপডেট সময় ১০:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬