শিরোনাম :
শনিবার ছেলের জন্ম, সোমবার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা হাসিনা দেশে ফিরলেই আইনগত প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে : চিফ প্রসিকিউটর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর ওপেনার সংকটে নতুন পরীক্ষা বিজ্ঞান কূটনীতির হাত ধরে অভিন্ন ভিত্তির খোঁজে বিশ্ব বিজ্ঞান দিবস ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার? রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি

মহাসড়কে পথচারীদের সামনেই চালকের টাকা ছিনতাই, ভাইরাল ড্যাশক্যাম ভিডিও

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় প্রকাশ্যে একটি বেকারির ডেলিভারি ভ্যানের চালকের টাকা ছিনিয়ে নিয়েছে তিন ব্যক্তি। ব্যস্ত সড়কে বহু মানুষের উপস্থিতিতেই ঘটনাটি ঘটে। একটি গাড়ির ড্যাশক্যামে ধারণ করা এর ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টায় তারগাছ এলাকায় ঘটনাটি ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বেকারির ভ্যান নিয়ে রাস্তার পাশে অবস্থান করছিলেন চালক। হঠাৎ তিনজন এসে তাঁকে ঘিরে ধরে। কিছুক্ষণের মধ্যেই জোর করে টাকা কেড়ে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। আশপাশে তখন অনেক পথচারী ও একজন নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে ছিলেন, কিন্তু কেউ ভুক্তভোগীকে সাহায্য করতে এগিয়ে আসেননি। ফুটেজে ছিনতাইকারীদের চেহারাও স্পষ্ট দেখা গেছে।

ভিডিওটি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। পোস্টে তিনি লেখেন, ‘৯ নভেম্বর রাত ১০টার দিকে গাজীপুরের তারগাছ এলাকায় বহু পথচারীর সামনেই একটি বেকারির ডেলিভারি ভ্যানের চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় তিন দুর্বৃত্ত… এ ধরনের দুর্বৃত্তদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।’

প্রকাশ্য মহাসড়কে এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, ড্যাশক্যামের ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। পথচারী, পরিবহণশ্রমিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার তদন্তে পুলিশের একটি দল কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে। তবে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআর: এক কোডে সব পেমেন্ট, ছকের ভেতরে কী আছে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি

১০ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মহাসড়কে পথচারীদের সামনেই চালকের টাকা ছিনতাই, ভাইরাল ড্যাশক্যাম ভিডিও

আপডেট সময় ০৪:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬