ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান নিয়ে ট্রাম্পের যত অসার দম্ভোক্তি ভেঙে দেওয়া হলো বুলবুলের বোর্ড, অ্যাডহক কমিটির সভাপতি তামিম বিজয়ের সঙ্গে পরকীয়া গুঞ্জনের মাঝেই তৃষার ‘বিস্ফোরক’ ঘোষণা আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম বাড়তে পারে : মন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের যুদ্ধ বন্ধের প্রস্তাব জ্বালানি সংকটে সচল মোংলা বন্দর; ৯ মাসে এক কোটি ৫ লক্ষ মেট্রিক টন পণ্য খালাস গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে ছয় প্রকল্পের অনুমোদন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ ব্যাংকে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা

অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তী প্রধান তারিক আনাম খান

অনেকটা আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের মতোই ঘটছিলো অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির পদত্যাগের দাবিটি। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ নামের একটি ব্যানারে দেশের অর্ধশতাধিক অভিনয়শিল্পী ৫ আগস্টের পর প্রতিনিয়ত দাবি করে আসছিলেন, সংঘের সংস্কার তথা বর্তমান কমিটির বিলোপ করার জন্য।

অবশেষে সেই দাবির বিপরীতে শান্তিপূর্ণ সুরাহায় গড়ালো সংঘ। ১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংঘের বর্তমান কমিটি ডাক দেয় সাধারণ সভার। সেখানে সদস্যদের তোলা সংস্কারের দাবিতে বর্তমান কমিটিকে যেকোনও সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। চার মাস মেয়াদী নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন তারিক আনাম খান।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংঘের সদস্যরা।

শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা আওয়ামী লীগ সরকারের সমর্থনে ছিলেন, তাদের পদত্যাগের দাবি তুললেও কেউ পদত্যাগ করছেন না বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সংঘের নির্বাচিত সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘‘সবার সব কথা শুনে শ্রদ্ধেয় তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ নামে একটা কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।’’

তিনি জানান, ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটি প্রধান তারিক আনাম খানই পারবেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকেই অন্তর্বর্তী সংস্কার কমিটির দায়িত্ব পালন করবেন তারিক আনাম খান। তবে তার সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবেন। যদিও কারা থাকবেন, সেটি এখনও জানাননি অন্তর্বর্তী প্রধান।

আরো পড়ুন :

ভারত যেতে পারছেন না পরী-ফারিণ বাংলাদেশে আসতে পারছেন না ঋতুপর্ণা-স্বস্তিকা, 

চয়নিকার সিনেমায় দেবকে নায়ক হিসেবে চান , নায়িকা কে হবেন?

একই ছাতার নিচে নির্মাণ সংশ্লিষ্ট ১০ সংগঠন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হলেন যারা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অভিনয়শিল্পী সংঘের অন্তর্বর্তী প্রধান তারিক আনাম খান

আপডেট সময় ০২:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪