শিরোনাম :
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মী পাচ্ছেন সম্মানী বারবার গণতন্ত্রের বিপর্যয়ের কারণ শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব, বললেন রিজভী ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের

দেশে ফিরলেন অপূর্ব

দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে কর্মজীবন শুরু করেন এই অভিনেতা। ‘বড় ছেলে’ নাটকটির জন্য দর্শকদের মাঝে বেশি পরিচিত। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

গত সাত মাস যুক্তরাষ্ট্রে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা বসবাস করেন। গতকাল মঙ্গলবার ঢাকায় ফিরেছেন অভিনেতা।

তবে ফেরার খবরটি জানাননি পুত্র আয়াশকে। চুপিসারে ঘরে ফিরেই ঘুমন্ত আয়াশকে চমকে দেন অপূর্ব।

বাবা-ছেলের আবেগঘন মুহূর্তের ভিডিওটি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অপূর্ব। ভিডিওর ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।’ ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

জানা গেছে, শিগগিরই শুটিংয়ে ফিরবেন অপূর্ব। অংশ নেবেন শিহাব শাহীনের নির্মাণে ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় সিজনের শুটিংয়ে। গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব। এর আগে ২০২১ সালেও দেশটিতে গিয়ে মাস দুয়েক থেকে এসেছিলেন অভিনেতা।

প্রচারণা ছাড়াই যেভাবে ব্লকবাস্টার হলো ‘সাইয়ারা’

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশে ফিরলেন অপূর্ব

আপডেট সময় ১০:৪৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫