সন্ত্রাসী গোষ্ঠী আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বর্ণনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার পর দলটির পতন ও পলায়ন ঘটেছে। এরপর রাজনৈতিক দল হিসেবে তার কোনো স্বীকৃতি নেই, দেশের মানুষও তা দেবে না।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতিহাসে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও বাংলাদেশে ফিরে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রীর ফেরা প্রসঙ্গে

পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। দেশে ফিরতে পারবেন কেবল প্রত্যর্পণ চুক্তি অনুসারেই। মন্ত্রীর ভাষ্য, সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। দেশটিও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

ফেরার তারিখ নিয়ে কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ‘আসিব আসিব বলিয়া’ উক্তি ব্যবহার করেন। তাঁর দাবি, এতে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

নাশকতার নির্দেশনা ও সতর্কবার্তা

মন্ত্রী জানান, সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করা পলাতক নেতারা দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো কর্মসূচির নির্দেশ দিচ্ছেন। তাঁর অভিযোগ, এভাবে নেতা-কর্মীদের ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, আগের সব অপচেষ্টা কোনো প্রাণহানি বা সম্পদহানি ছাড়াই ধৈর্য ও কৌশলে ব্যর্থ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা মানুষের জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি।

বিজিবি মোতায়েন ও বিজয় দিবসের প্রস্তুতি

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের বিষয়ে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যে অস্থিরতার আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্য বাহিনী মোতায়েন একটি নিয়মিত কাজ। এ সময় তিনি জানান, বিজয় দিবস নির্বিঘ্নে উদ্যাপনের জন্য আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে নিরাপত্তা-সংক্রান্ত প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

দল নিষিদ্ধের প্রশ্নে

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে মন্ত্রী বলেন, এটি চলমান বিচারিক প্রক্রিয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদে মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান আছে। অন্তর্বর্তী সরকারের সময় প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জ ও পুলিশ কর্মকর্তা

গোপালগঞ্জে নাশকতায় পুলিশের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।

গার্মেন্টস খাত

গার্মেন্টস খাতের শ্রমিক অসন্তোষ নিয়ে মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষর হয়েছে। তাঁর মতে, এতে প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট। গুজব ছড়িয়ে যাঁরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, তাঁরা প্রকৃত শ্রমিক নন। একটি মহল বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্রে কাজে লাগাতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছে এবং পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা আছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সন্ত্রাসী গোষ্ঠী আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬