ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় পশুর নদীর তীর থেকে লাশ উদ্ধার

মোংলা পশুর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোংলা নৌ- পুলিশ। নিহতের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় পশুর নদীর সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সিগনাল টাওয়ার দক্ষিণ চর বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীর উপুর হওয়া মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল পশুর নদীর তীরে একটি লাশ স্থানীয় মানুষের নজরে পড়লে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে মরদেহ দেখে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় এখন পাওয়া যায়নি।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায় পশুর নদীর তীর থেকে লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬