ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক গ্রামের তিন এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনন্য নজির স্থাপন করেছে চট্টগ্রামের রাউজান উপজেলা। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে রাউজান উপজেলার একই গ্রাম থেকে তিনজন প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়ে এবার জাতীয় সংসদে যাচ্ছেন। তারা তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।

‎গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে উত্তর চট্টগ্রাম ও নগরীর গুরুত্বপূর্ণ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা এই বিজয় ছিনিয়ে আনেন। নির্বাচিত এই তিন সংসদ সদস্যের বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে।

‎জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গ্রামটিতে বইছে খুশির জোয়ার।

‎ঘোষিত ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি আগেও রাউজান-রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎তারই ভাতিজা ও সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২৪২ ভোট। চাচা ও ভাতিজা দুজনেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন।

‎অন্যদিকে, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও খুলশী) আসনে বিজয়ী হয়েছেন প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। তিনি ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

‎চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, রাউজান উপজেলার একটি ঐতিহ্যবাহী, সমৃদ্ধ ও শিক্ষানুরাগী গ্রাম গহিরা। এই গ্রামের মানুষ বরাবরই রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। গহিরার মাটি যেমন ঐতিহ্যের ধারক, তেমনি এখানকার মানুষ উন্নয়ন ও অগ্রগতির পথিকৃত। এজন্য সংশ্লিষ্ট সকল ভোটার, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এক গ্রামের তিন এমপি

আপডেট সময় ১২:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬