ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে অনুমোদনহীন ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ভাটায়  মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান সম্পন্ন হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল অভিযান পরিচালনা করেন। এ সময় সহকারী পরিচালক তুহিন আলম, প্রসিকিউটর শাহিন আলম, পুলিশ, র‌্যাব ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
জরিমানাকৃত ভাটাগুলো হলো মেসার্স বর্ণ ব্রিকস ২ লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকস ৩ লাখ ৫০ হাজার, মেসার্স এডিবি ব্রিকস ৩ লাখ, মেসার্স লামইয়া ব্রিকস ৩ লাখ, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকস: ৫ লাখ, মেসার্স আরএফবি ব্রিকস ৩ লাখ টাকা।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে নিয়মিত পদক্ষেপ নেওয়া হবে। এবং অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করতে দেওয়া হবে না।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রায়গঞ্জে অনুমোদনহীন ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের জরিমানা

আপডেট সময় ০৯:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬