শিরোনাম :
মার্কিন শুল্ক চুক্তি নিয়ে স্বচ্ছতা ও খোলামেলা আলোচনা চান ব্যবসায়ীরা মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী
‘অন্তর্বর্তী সরকার অনেক কিছু করে ফেলবে—এটা ভাবা ঠিক নয়

সরকারের লক্ষ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর: শিল্প উপদেষ্টা

‘অন্তর্বর্তী সরকার অনেক কিছু করে ফেলবে—এটা ভাবা ঠিক নয়। এ সরকারের লক্ষ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর। এ লক্ষ্যেই আমরা কাজ করছি।’ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে নাটোরের গোপালপুরে নর্থবেঙ্গল সুগার মিলের চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শিল্প উপদেষ্টা জানান, দেশের চিনিকলগুলোর উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছেন তাঁরা। যাতে দেশের মানুষ দেশের চিনি খেতে পারে।

এর আগে শিল্প উপদেষ্টা নর্থবেঙ্গল সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলে চিনি উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, সুগার করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র ও চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে নর্থবেঙ্গল সুগারমিলে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ। গত মৌসুমে মিলটিতে সাড়ে ১০ হাজার মেট্রিক টনেরও অধিক চিনি উৎপাদন করে ২১ কোটি টাকা মুনাফা অর্জন করে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর বাঘা মাজারের গ্রিল ও সিন্ধুকের তালা ভেঙ্গে টাকা চুরি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘অন্তর্বর্তী সরকার অনেক কিছু করে ফেলবে—এটা ভাবা ঠিক নয়

সরকারের লক্ষ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর: শিল্প উপদেষ্টা

আপডেট সময় ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪