শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন  সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন,কে এই জেনিফার ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ : লিটন

অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। এবারের আসর বসেছে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টে শুরুর আগে অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল আয়োজকরা। সেখানে ছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও। টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য, ইতিহাস ও প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘হারানোর বলতে কোনো কিছু নেই। সাম্প্রতিক সময়ে আমার ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। আমার মনে হয় আমরা এশিয়া কাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

এশিয়া কাপের গ্রুপ অব ডেথ বলা হচ্ছে গ্রুপ ‘বি’ কে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ফলে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। লিটন জানালেন সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে বাংলাদেশ।

লিটন বলেন, ‘সবগুলো টিমই এখানে ভালো। খেলাটা সহজ হবে না, অনেক চ্যালেঞ্জিং হবে এবং আমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব এখানে।’

এশিয়া কাপে এর আগে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু কোনোবারই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিতে পারেনি। রানার্সআপ হয়ে ফিরতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। লিটন এবার কিছুটা আশা দেখালেন।

বাংলাদেশ অধিনায়ক জানালেন, দল এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ না পেলেও তা অতীত। আর অতীত ইতিহাস ভাঙতে দল হিসেবে সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ।

পাকিস্তান-আফগানিস্তানের ফাইনালে হলো যেসব রেকর্ড

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নেবে বোয়েসেল, আবেদন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ : লিটন

আপডেট সময় ০৯:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫