মোংলায়  টমটম চাপায় শিক্ষার্থী নিহত

মাসুদ রানা, মোংলা
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে টমটমচাপায় বাইকচালক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালীর খণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমাদ্রি হিমু পৌর শহরের আরাজী মাকোরঢোন গ্রামের গৌতম মল্লিকের ছেলে। সে গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করতো ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক  ১টার দিকে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয় টমটমের চালক। এতে ঘটনাস্থলে নিহত হয় বাইকচালক শিক্ষার্থী হিমাদ্রি হিমু। গুরুতর আহত হয় হিমুর সহযাত্রী লিজন কুমার হাওলাদার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন কতব্যরত চিকিৎসকরা।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, কারও কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শিশুদের সঠিক গড়ে ওঠার ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

২৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায়  টমটম চাপায় শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৯:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

মাসুদ রানা, মোংলা
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে টমটমচাপায় বাইকচালক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালীর খণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমাদ্রি হিমু পৌর শহরের আরাজী মাকোরঢোন গ্রামের গৌতম মল্লিকের ছেলে। সে গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করতো ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক  ১টার দিকে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয় টমটমের চালক। এতে ঘটনাস্থলে নিহত হয় বাইকচালক শিক্ষার্থী হিমাদ্রি হিমু। গুরুতর আহত হয় হিমুর সহযাত্রী লিজন কুমার হাওলাদার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন কতব্যরত চিকিৎসকরা।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, কারও কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোংলায় দুটি যুদ্ধজাহাজ উম্মুক্ত

Share this news as a Photo Card