শিরোনাম :
ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

রংপুরে মুদি দোকানি বিপ্লব হত্যাচেষ্টার মূল আসামীরা এখনও পুলিশের ধরা ছোয়ার বাইরে

রংপুর নগরীর কলেজ রোডের চারতলা মোড়ে সংঘটিত মুদি ব্যবসায়ী বেলাল হোসেন বিপ্লবকে হত্যা চেষ্টার ১ মাসেও দুই আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। উল্টো মামালা তুলে নিতে ভিকটিমের পিতা মামলার বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দেয়ার আভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে। এ নিয়ে ঐ এলাকার সাধারণ ব্যবসায়ী ও মানুষজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সচেতন এলাকাবাসী মামালার প্রধান দুই আসামী অনিক ও অন্তরকে দ্রুত গ্রেফাতার সহ জড়িত সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন।

মামলা সূত্রে জানাযায়, গত ৭ অক্টোবর ২০২৪ ইং সকাল ১১ টায় রংপুর নগরীর ২৭নং ওয়ার্ডধীন আলমনগর কলোনীর মনিরুজ্জামান বাবলু ও তার ছেলে বেলাল হোসেন বিপ্লব এর চারতলা মোড়স্থ “বেলায়েত স্টোর” নামক মুদি দোকানে পূর্বের টাকা পরিশোধ না করে আবারও বাকীতে মালামাল চান পার্শ্ববর্তী খামার বনানী পাড়া এলাকার আওয়ামী রাজনীতি ঘরানার প্রভাবশালী আব্দুল বাতেন। সেসময় বেলাল হোসেন বাকীতে মালামাল দিতে অস্বীকৃতি জানায়। এতে আব্দুল বাতেন ক্ষিপ্ত হয়ে উঠে ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকী দিয়ে চলে যায়।

এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় মুল পরিকল্পনাকারী আব্দুল বাতেনসহ তার দুই ছেলে অনিক ও অন্তরের নেতৃত্বে লিমন, রফিক, রাকিব, আনারুল ও বিপ্লব সহ ৮ থেকে ১০ জনের একটি দল লোহার রড, ছোরা, চাপাতি সহ মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কলেজ রোডের চারতলা মোড়ের বেলায়েত স্টোরের সামনে গিয়ে নিরিহ মুূদি দোকানী বেলাল হোসেন বিপ্লবকে আব্দুল বাতেনের হুকুমে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যা চেষ্টা চালান। এ সময় বেলালের মাথায় গুরুত্বর কাটা যখম সহ মাথার খুলি ফাটা যখম হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। পরে আশপাশের ব্যবসায়ীগণ বেলালকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

পরবর্তীতে ছেলেকে হত্যা চেষ্টা ও দোকানের টাকা লুটপাটের ঘটনায় বেলালের পিতা অসহায় মনিরুজ্জামান বাবলু গত ২১ অক্টোবর ২০২৪ ইং রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অভিযুক্ত আব্দুল বাতেন, অনিক, অন্তরসহ মোট ৮ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩০।

এদিকে মামলা দায়েরের পর ২ ও ৩ নং আসামী ছাড়া হুকুমদাতা আব্দুল বাতেনসহ অপর ছয়জন আসামি আগাম জামিন নেন। জামিন নিয়ে এখন মামলা প্রত্যাহারের জন্য ভিক্টিম বেলালের বাবা ও মামলার বাদী অসহায় মনিরুজ্জামান বাবলু ও তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন। ফলে বর্তমানে অসহায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন।

অভিযোগ উঠেছে, মুদি ব্যবসায়ী বেলালকে হত্যা চেষ্টাকরি দুর্ধর্ষ ও প্রভাবশালী আব্দুল বাতেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব বিস্তার করে বরেন্দ্র বহুমুখী প্রকল্পের কাজ ভাগিয়ে নিয়ে রাতারাতি অনেক অবৈধ টাকার মালিক হয়েছেন।

মামলার বাদী মনিরুজ্জামান বাবলু সাংবাদিকদের জানান, তার ছেলে বেলালের অবস্থা ভাল না, অনেক সময় মাথা কাজ করছেনা, এক কথায় পাগলের মত অবস্থা তার ছেলের। তার অভিযোগ, জামিন না নেয়া ২ আাসামীকে পুলিশ এখনো গ্রেফতার করছেননা এবং প্রভাবশালী আঃ বাতেনের হুমকি ধামকীতে বর্তমানে ঠিকমত মুদি ব্যবসাও করতে পারছেননা তিনি।

প্রধান ২ আসামিকে এখনো গ্রেফতার না করার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব -ইন্সপেক্টর (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, পলাতক থাকায় ওই দুই আসামীকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এখনও এমসি হাতে আসেনি। আসলে দ্রুত আদালতে চার্জশিট পাঠানো হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রংপুরে মুদি দোকানি বিপ্লব হত্যাচেষ্টার মূল আসামীরা এখনও পুলিশের ধরা ছোয়ার বাইরে

আপডেট সময় ০৮:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪