শিরোনাম :
আদানির একটি ইউনিট ২৩ দিন বন্ধ দক্ষিণ আফ্রিকায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন মেধাবী ছাত্রীদের বাইসাইকেল নিজে চালিয়ে পরখ করলেন প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন  সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন

লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। সিরিজে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ১৫ সদস্যের এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে, রিপন ডাক পেলেও বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল হাসান। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে জায়গা হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। সবশেষ ভারত সিরিজে ছিলেন না তিনি।

চোটের কারণে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার টি-টোয়েন্টি দলেও নেই তিনি। শান্তর জুতোয় এবার পা গলাবেন ফর্মে না থাকা লিটন।

আগামী ১৬ ডিসেম্বর সোমবার কিংসটনে শুরু হবে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে পরের দুই টি-টোয়েন্টি ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দুই দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।

টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের একাদশ?

চ্যাম্পিয়ন যুবাদের মোটা অঙ্কের পুরস্কার 

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবনতি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জসহ ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা

আপডেট সময় ১০:৪১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪