জাহাজে ৭ খুন: সন্দেহভাজন একজন গ্রেফতার

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ জন খুনের ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারী থেকে আটক করা হয়।

হত্যার ঘটনায় মামলা করেছে জাহাজের মালিকপক্ষ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে, লাইটার জাহাজ মালিকদের পক্ষে মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। মামলায়, খুন ও ডাকাতির অভিযোগ এনে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন, কোস্ট গার্ড, জেলা ও নৌপুলিশের সমন্বয়ে আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, গত সোমবার চাঁদপুরের মাঝেরচর এলাকায় মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নিলে তারাও মারা যান। আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে।

জাহাজ থেকে রক্তাক্ত চাইনিজ কুঠার, ছুরি, দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ ও নগদ ৮ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।

চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে হত্যা দেবরের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাহাজে ৭ খুন: সন্দেহভাজন একজন গ্রেফতার

আপডেট সময় ১১:৩৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪