ঈদ করতে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল

হঠাৎ করে বদলে গেছে আমিনুল ইসলাম বুলবুলের জীবন। কাজের ফাঁকে বাংলাদেশে এসেছিলেন ভিন্ন প্রয়োজনে, হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। দেশের ক্রিকেটের বড়কর্তা হয়ে কদিন ব্যস্ত সময় কাটিয়ে বুলবুল ফিরে গেলেন অস্ট্রেলিয়ায়।

পরিবারের সঙ্গে ঈদ করতে অস্ট্রেলিয়া গিয়েছেন বুলবুল। অস্ট্রেলিয়ায় রয়েছে তার স্ত্রী ও দুই সন্তান। তাদের সঙ্গেই পালন করবেন ঈদুল আজহা।

গত ৩০ মে বিসিবি সভাপতি হিসেব দায়িত্ব নেওয়া বুলবুল পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকছেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে তিনি আইসিসির গেম ডেভলপমেন্ট বিভাগের দায়িত্ব পালন করেছেন। এবার দেশে আসলেও পরিবারের সদস্যরা সেখানেই আছেন।

বাংলাদেশের একদিন আগে অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হবে। ফলে একটু আগেভাগে দেশ ছাড়লেন বুলবুল। কবে ফিরবেন সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু না জানালেও আনুমানিক একটা সময় জানিয়েছেন।

বিসিবি সভাপতি বলেন, ‘আশা করছি ঈদের সপ্তাখানেক পর দেশে ফিরব। ১৪ জুন থেকে আইসিসির একটা মিটিং আছে। সেখানে যোগ দেওয়ার করার সম্ভাবনা বেশি। সেটি হলে দেশে ফিরতে কয়েকদিন দেরি হতে পারে। হয়ত ১৮ জুন দেশে ফিরব।’

আগামী অক্টোবরে বিসিবির পরবর্তী নির্বাচনের কারণে বিসিবির বর্তমান সভাপতি ও বাংলাদেশের সাবেক এই অধিনায়কের হাতে চার মাসের কিছু বেশি সময় আছে। বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে বেশ তৎপর হতে দেখা গেছে, ক্রিকেটের উন্নয়নেও হয়েছেন সক্রিয়। গ্রাম ও মফস্বলের প্রতিভাবানরা যেন জাতীয় দলে আসার সুযোগ পান সেই পরিকল্পনা অনুযায়ী দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ক্রিকেটের বিস্তারের জন্য কাজ করতে চান বুলবুল।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঈদ করতে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল

আপডেট সময় ০৩:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫