শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে কুয়েটের শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর কিছু শিক্ষার্থী আবাসিক হল ত্যাগ করে বাড়িতে চলে যাচ্ছে। ভোর থেকেই ভারি ব্যাগ ও অন্যান্য জরুরি সরঞ্জাম নিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়ে আজ বুধবার সকাল দশটার মধ্যে সকল শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের সময়সীমা বেধে দিয়েছে।

সরেজমিনে, বুধবার সকাল থেকে কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা যায়। যদিও রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে হল ত্যাগের সিদ্ধান্ত মানবে না বলে ঘোষণা দিয়েছিল। এদিকে সকাল থেকে ক্যাম্পাসের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হল ত্যাগ না করার ঘোষণা দেন। এর আগে বিকেলে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

তার আগে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় (জরুরি) এমন সিদ্ধান্তের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর কুয়েটের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এবং সিনিয়র সিকিউরিটি অফিসার মো. সাদেক হোসেন প্রামাণিক স্বাক্ষরিত এক চিঠিতে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সেই থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন তারা।

বুয়েটের আবরার হত্যার আসামিসহ ৫৩ ফাঁসির আসামি নিখোঁজ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সাত জেলায় বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে কুয়েটের শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫