শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

আর্সেনালকে হারিয়ে সেমিতে বায়ার্ন

বায়ার্ন বনাম আর্সেনাল ম্যাচ। ছবি : এএফপি

সবশেষ ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিতে খেলেছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। ১৪ বছর পর ফের ক্লাবটির সামনে সুযোগ ছিল শেষ চারে খেলার। তবে, সেই আশা আর পূরণ হলো না গানারদের। আর্সেনালের আক্ষেপ বাড়িয়ে সেমি নিশ্চিত করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

গতকাল বুধবার (১৭ এপ্রিল) দিনগত রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন। এর আগে, এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে ৩-২ গোলের অগ্রগামিতায় সেমির টিকিট কেটেছে বাভারিয়ানরা।

ম্যাচ হারলেও শুরুটা মন্দ হয়নি আর্সেনালের। রক্ষণ সামলে আক্রমণে যায় দলটি। তবে, কিছুতেই পাচ্ছিল না কাঙ্খিত সেই গোলের দেখা। ম্যাচের ২৩ মিনিটে বায়ার্নের দারুণ একটি আক্রমণ রুখে দেন আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া। এর এক মিনিট পর বায়ার্নের জামাল মুসায়লার আরও একটি শট থেকে আর্সেনালের জালকে অক্ষত রাখেন রায়া।

এরপর ম্যাচের ৩২তম মিনিটে গোল করার সবচেয়ে ভালো সুযোগ আসে আর্সেনালের। তবে গাব্রিয়েল মার্টিনেলির সেই শটটি ফিরিয়ে দেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। প্রথমার্ধে কেউই কাউকে একবিন্দু ছাড় দেয়নি। যার ফলে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জয়সূচক গোলটি পায় বায়ার্ন। ম্যাচের ৬৩তম মিনিটে গুরেইরার বাড়ানো বলে দারুণ হেডে আর্সেনালের জালে বল জড়ান জসুয়া কিমিচ। এরপর ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করে আর্সেনাল। তাতেও গোলের দেখা পায়নি দলটি। শেষমেশ ১-০ গোলের হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ইংলিশ ক্লাবটিকে।

আরো পড়ুন : কারা উঠছে শেষ চারে?

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আর্সেনালকে হারিয়ে সেমিতে বায়ার্ন

আপডেট সময় ১০:৪৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪