গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলা

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, “গাজীপুর থেকে ফেরার সময়ে সন্ধ্যা সাতটার দিকে হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসীরা হামলা চালায়। ১০-১২ টি বাইকে ধাওয়া করে তার গাড়িতে হামলা করা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে তার শরীরেও আঘাত লাগে”।

“অভ্যুত্থানের মূল নেতৃত্বের উপর সন্ত্রাসীদের এরকম হামলা উদ্বেগজনক এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদের এখনো বিচারের আওতায় না আনায় এধরনের ঘটনা সংঘটিত হচ্ছে”, যোগ করেন তিনি।

ওই ঘটনার পর উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজেও এ নিয়ে পোস্ট করেন। তিনি লিখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে ‌লোকেশন দিচ্ছি”।

এর কিছুক্ষণ পরে আরেকটি ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহর রক্তাক্ত হাতের ছবি ও গাড়ির ছবি পোস্ট করেন সারজিস আলম।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, ‘গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে।’

তবে ঠিক কী কারণে তিনি গাজীপুরে গিয়েছিলেন, কারাই বা হামলা করেছে তাৎক্ষণিক তা জানা যায়নি।

পরিস্থিতি এমন যেন নির্বাচনের দাবি জানানোটাও অপরাধ : তারেক রহমান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০৮:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫