শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৫ মে থেকে সিরিজটি শুরুর কথা থাকলেও পেছাতে পারে সেটি। ভারত-পাকিস্তান সহিংসতার কারণে বন্ধ ছিল পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএল। আগামী ১৭ মে থেকে শুরু হয়ে পিএসএলের বাকি অংশ শেষ হবে ২৫ মে।

২৫ মে পিএসএলের ফাইনাল হলে সঙ্গত কারণেই সফরে বাংলাদেশের প্রথম ম্যাচ পেছাবে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন বলছে, ২৭ অথবা ২৮ মে হতে পারে প্রথম ম্যাচ। সিরিজ চলবে ৫ জুন পর্যন্ত। সবটাই অবশ্য সম্ভাব্য।

পাকিস্তানের থমথমে পরিস্থিতির কারণে শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশের এই সফর। দেশটিতে দল পাঠানো নিয়ে শুরুতে অনিশ্চয়তা তৈরি হলেও পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজি হয়েছে। পাকিস্তানেও শুরু হচ্ছে পিএসএল, কাটছে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিরতা।

খেলার সূচি চূড়ান্ত না হলেও সাম টিভির বরাতে জানা গেছে, ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হয়েছে। ফয়সালাবাদ ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগের সূচি অনুযায়ী। এখন শুধু লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করছে পিসিবি।

সেক্ষেত্রে আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি শেষে বাংলাদেশ দল দেশে ফিরবে না কি পাকিস্তানে যাবে, তা জানা যায়নি। আরব আমিরাতের বিপক্ষে শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে আগামী ১৭ ও ১৯ মে।

ইতিহাস গড়ে ব্রাজিলের কোচ হলেন ইতালীর আনচেলত্তি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আপডেট সময় ০৬:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫