শিরোনাম :
রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি

শহিদদের ঋণ পরিশোধের এখনই সময় : তারেক রহমান

ফাইল ফটো

গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ গড়ে শহিদদের ঋণ পরিশোধের এখনই সময় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের বাংলাদেশে, জনগণের সরাসরি ভোটে, জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে; লাখো শহিদের কাঙ্ক্ষিত একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে; শহিদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়।’

আজ মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিএনপির আলোচনা সভা ও শহিদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত ৩৬ দিনের কর্মসূচির প্রথমটি এটি। এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি তিনি এই অনুষ্ঠানে যুক্ত হবেন বলে আশা করছি।’

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইতোমধ্যে বিএনপি ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে আছে— বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজন।

মঙ্গলবার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালনে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি পালনের জুলাই-আগস্টে বিএনপির কর্মসূচি শুরু হয়েছে।

গুম হওয়া পারভেজের কন্যার বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ৪৬৫, মামলা ৫১টি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি

শহিদদের ঋণ পরিশোধের এখনই সময় : তারেক রহমান

আপডেট সময় ০৮:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫