অধিকার আদায়ে জাতীয় ও মানবতার কবি বিশ্বকে আজীবন পথ দেখাবে

আমি বিদ্রোহী,আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
বল বীর – চির-উন্নত মম শির!

বাংলা সাহিত্যের ধ্রুবতারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, দ্রোহের মন্ত্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকীতে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ্’স) MTPS এর মহাসচিব লায়ন,এম.এস. খান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিনে (জন্ম তারিখ : ২৪মে ১৮৯৯ ইং ) মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ্’স) MTPS এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী এবং জাতীয় কবির জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে মহাসচিব লায়ন,এম.এস.খান বলেন, অত্যাচার, অবিচার ও শোষণের বিরুদ্ধে দ্রোহের মূর্তপ্রতীক হয়ে থাকবেন আজীবন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে আজীবন সাহস জোগাবে বিদ্রোহী কবি। অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় কবি আমাদের উজ্জ্বল অনুপ্রেরণা।

মানবাধিকার মহাসচিব তাঁর বাণীতে আরও বলেন, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তার সাহসী ভূমিকা বিশ্বকে আজীবন পথ দেখাবে।

তিনি আরো বলেন, বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান, প্রবন্ধ, নাটক ও উপন্যাস বিশ্ব সম্প্রদায়কে আজীবন মুক্তির পথে অবিচল রাখবে। তিনি ইসলামী সঙ্গীতের পাশাপাশি একাধারে শ্যামা সঙ্গীত রচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চির নিদ্রায় শায়িত আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

কবির রুহের মাগফিরাত কামনা করছি এবং রব্বে কারিমের শাহী দরবারে ফরিয়াদ জানাচ্ছি কবির জীবনের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত দান করেন, আমীন।
লেখক,
মহাসচিব– “মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি”
MTPS. কেন্দ্রীয় কমিটি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

উন্নয়ন প্রকল্পে লাভের হিসাবে কারসাজি

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অধিকার আদায়ে জাতীয় ও মানবতার কবি বিশ্বকে আজীবন পথ দেখাবে

আপডেট সময় ১২:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫