শেরপুরে বুবলীর শুটিংয়ের অনুমতি নিয়ে প্রশ্ন তুললেন জয়া

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং করছেন অভিনেত্রী শবনম বুবলী ও অভিনেতা সজল। গতকাল বুধবার সকালে গভীর অরণ্যে দৃশ্যধারণের সময় একদল হাতির আক্রমণে শুটিং সেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। হাতির আক্রমণের সময় আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করতে গিয়ে কয়েকজন অভিনয়শিল্পী ও কলাকুশলী আহত হন। এ ঘটনায় বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে শুটিংয়ের অনুমতির নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী জয়া আহসান।

বৃহস্পতিবার (২৯ মে) নিজের ফেসবুকে পেজে জয়া আহসান লিখেছেন, ‘বনের ভেতর এই আরেক উপদ্রব। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়?’

এরপর প্রশ্ন তুলে জয়া লিখেছেন, ‘মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা, এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এ রকম একটা সেনসিটিভ জায়গায়?’

সিনেমার পরিচালক রাশেদা আক্তার লাজুক গণমাধ্যমে বলেন, সিনেমাটি অ্যাকশন, রোমান্টিক এবং পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। কিছুটা ক্লাসিক্যাল ঘরানার ছোঁয়াও রয়েছে। শেরপুরে আমরা প্রথম লটের শুটিং শেষ করেছি। এখানে আরও কয়েকদিন শুটিং করবো। এরই মধ্যেই ঘটে অঘটন। তবে এখন আমরা সবাই নিরাপদে আছি।

শাপলা শালুক সিনেমায় বুবলি ও সজলের পাশাপাশি সুমন আনোয়ার, দিলরুবা দোয়েলসহ আরও অনেকেই অভিনয় করছেন।

কানের লাল গালিচায় ছিড়ে গেল আলিয়ার ডায়মন্ডের নেকলেস

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেরপুরে বুবলীর শুটিংয়ের অনুমতি নিয়ে প্রশ্ন তুললেন জয়া

আপডেট সময় ১১:২২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫