শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

গুমের ঘটনায় মূল হোতা ছিল র‍্যাব : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘গুমের ঘটনায় মূল হোতা ছিল র‍্যাব। র‍্যাবের ইন্টেলিজেন্স উইং এ ঘটনায় সবচেয়ে বেশি জড়িত। যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে।’

আজ বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব একথা বলেন।

এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘ভুল সংবাদ প্রকাশের জন্য তাদের লাইসেন্স দেওয়া হয়নি। যারা ভুল কিংবা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘গুম কমিশন এখন পর্যন্ত এক হাজার ৮৩৭টি অভিযোগ পেয়েছে। যার মধ্যে এক হাজার ৩৫০টি অভিযোগ যাচাই-বাছাই শেষ হয়েছে।’

আগামীকাল বৃহস্পতিবার গুম সংক্রান্ত প্রতিবেদনের সাতটি অধ্যায় জনসম্মুখে প্রকাশ করা হবে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘গণভবনে যে বিশেষ মিউজিয়াম করা হচ্ছে, সেখানে গুমসংক্রান্ত লোমহর্ষক বিষয়ে হরর মিউজিয়াম বানানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা।’

আগামী ৯ জুন লন্ডন সফরে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন তার সফরসঙ্গী হবেন বলেও জানান প্রেস সচিব।

মুজিবনগর সরকারের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে ওইসব সংবাদমাধ্যমকে তাদের পাঠকের কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

জাতীয় নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর ভুয়া : উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গুমের ঘটনায় মূল হোতা ছিল র‍্যাব : প্রেস সচিব

আপডেট সময় ০৬:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫