শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

কোহলি-বাবরদের পেছনে ফেললেন রিজওয়ান

বাবর আজমের সঙ্গে মোহাম্মদ রিজওয়ান। ছবি : এএফপি

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শান্ত স্বভাবের এই তারকা ব্যাট হাতে হয়ে ওঠেন অশান্ত। যেদিন জ্বলে ওঠেন, ছারখার হয় প্রতিপক্ষ। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতেও সমান প্রভাব তার। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে এবার গড়লেন নতুন রেকর্ড। সবচেয়ে কম ইনিংসে তিন হাজার রান করার অর্জন এখন রিজওয়ানের নামের পাশে।

টি-টোয়েন্টিতে এতদিন সবচেয়ে কম ইনিংসে তিন হাজার রান ছোঁয়ার রেকর্ড যৌথভাবে ছিল বাবর আজম ও বিরাট কোহলির। দুজনেরই লেগেছিল ৮১ ইনিংস। রিজওয়ান সেটি ভাঙলেন দুই ইনিংস কম খেলে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে, নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৭৯তম ইনিংসে এই রেকর্ড গড়েন তিনি।

রিজওয়ানের টি-টোয়েন্টি অভিষেক ঘটে বাংলাদেশের বিপক্ষে, ২০১৫ সালে। এরপর থেকে পাকিস্তানের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। ৩২ বছর বয়সী এই তারকা মোট টি-টোয়েন্টি খেলেছেন ৯৩টি। ৯৩ ম্যাচে তার সংগ্রহ ৩০৪৮ রান। অর্ধশতক আছে ২৬টি, শতক একটি। অধুনা টি-টোয়েন্টির হিসেবে স্ট্রাইক রেট কিছুটা ধীর, ১২৭.৪২।

জাতীয় দলের পাশাপাশি রিজওয়ান দুনিয়া জুড়ে খেলে বেড়ান ফ্র্যাঞ্চাইজি লিগ। আজ এক দেশ তো কাল আরেক দেশ। খেলেছেন বিপিএল, সিপিএল, বিগব্যাশ। নিজ দেশের পিএসএল তো আছেই।

আরো  পড়ুন : বায়ার্নের কোচ হচ্ছেন জিদান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মালয়েশিয়াকে উড়িয়ে বড় জয় বাংলাদেশ এইচপি দলের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কোহলি-বাবরদের পেছনে ফেললেন রিজওয়ান

আপডেট সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪