শিরোনাম :

বাগেরহাটবাসীদের নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা শামীমের

বাগেরহাটবাসীদের নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, বাগেরহাট-০৩ আসন বিভাজন ও বাগেরহাট-০৪ আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছেন। 
শীঘ্রই নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে ঢাকার ইসি ভবন ঘেরাও করা হবে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনারের যে আরপিও রয়েছে তার নিয়মনীতি লংঘন ও মানুষের মৌলিক অধিকার হরণ করে রাতে আধারে চোরাকারবারীর মত এই নির্বাচন কমিশন বাগেরহাটের ৪টি আসনকে কেটে তিনটিতে পরিণত করেছে। এর মধ্যদিয়ে ইসি সংবিধান লংঘন করেছেন। এই সংবিধান লংঘনের দায়ে নির্বাচন কমিশনকে জনগনের আদালতে দাঁড়াতে হবে। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে তিনি আরো বলেছেন, মানুষের অধিকার, ভোটের অধিকার, নাগরিক অধিকার হরণ করে আপনারা ওই গদিতে বসে থাকতে পারবেন না।
শুক্রবার বিকেলে মোংলায় শ্রমিক দলের আয়োজনে সংসদীয় আসন বিভাজন ইস্যুতে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন, বাবুল হোসেন রনি, শাহ আলম শেখ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ইমান হোসেন রিপন, পৌর  মহিলা দলের নেত্রী বেবি রহমান, দুলি সহ অনেকে  ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাগেরহাটবাসীদের নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা শামীমের

আপডেট সময় ০৯:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫