শিরোনাম :
ইংল্যান্ড সিরিজেই বিদায়ের ঘোষণা মুশফিকের দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা গঙ্গা চুক্তির মেয়াদ ফুরাতে বাকী দুই সপ্তাহ, নবায়নের আলোচনা নেই শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ কেমন গেল মেসির ২০২৬? তারুণ্যের কর্মসংস্থান ও আগামীর বাংলাদেশ: তারেক রহমানের নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্ত সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায় প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

বিপুল টাকা কর বকেয়া বাপ্পারাজ-মৌসুমী-ফারিয়ার

আয়কর বাকি পড়েছে ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের। তার বকেয়া করের পরিমাণ ১ কোটি ১০ লাখ সাতাশি হাজার ২৪১ টাকা। ঢালিউড অভিনেত্রী মৌসুমীও দেননি ৩ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকা। শুধু তারাই নন, এ বছর ঢালিউডে অভিষেক হওয়া সাবিলা নূরের বকেয়া করের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার ১৪২ টাকা।

উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-২৫৩ এর ওই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন আলোচিত ও জনপ্রিয় তারকার নাম। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত ওই নথিতে দেখা গেছে, কর বকেয়া নাগরিকদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, রেজাউল করিম (বাপ্পারাজ), আহমেদ শরীফ, শবনম পারভীন, নুসরাত ইয়াসমিন তিশা প্রমুখ। গত ১৫ জুন কর বকেয়া রয়েছে এ রকম ২৫ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় কর অফিস।

ওই নথি থেকে জানা যায়, অভিনেতা আহমেদ শরীফের প্রায় ৪ লাখ ১৬ হাজার ৯৫৮ টাকা, নুসরাত ফারিয়ার ৫ লাখ ৩৩ হাজার ১০১ টাকা কর বাকি। সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্চলের নামও ওই তালিকায় রয়েছে। যোগাযোগ করা হলে সংগঠনটি জানায়, এটি ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরের কর। একটি সাংস্কৃতিক সংস্থার মাত্র দু’বছরের করের পরিমাণ এত বেশি কেন তা তারা বুঝে উঠতে সময় নিয়েছেন। তবে সরকার কিস্তিতে তাদের এ কর পরিশোধের সুযোগ দিয়েছে। এরই মধ্যে দুটি কিস্তি পরিশোধও করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন, কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ করলেই তাদের ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী। বাকিরা দেশে থাকলেও এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করা হলে সাড়া দেননি নুসরাত ফারিয়া। সাবিলা নূরের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

সূত্র : জাগো নিউজ।

১২০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন আমির খান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

২৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিপুল টাকা কর বকেয়া বাপ্পারাজ-মৌসুমী-ফারিয়ার

আপডেট সময় ০৬:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫